'ঠাকুরের শ্রীচরণকমলে সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি’, হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা সুকান্তর
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): “পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাবের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি এবং মতুয়া ধর্ম মহামেলা ২০২৬-এ ঠাকুরের শ্রীচরণকমলে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন
'ঠাকুরের শ্রীচরণকমলে সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি’, হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা সুকান্তর


কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): “পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাবের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি এবং মতুয়া ধর্ম মহামেলা ২০২৬-এ ঠাকুরের শ্রীচরণকমলে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

তিনি লিখেছেন, “এই পবিত্র শুভক্ষণে মতুয়া সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ছিলেন এক মহান ও ঐশ্বরিক আত্মা। চিরন্তন জ্ঞান ও আধ্যাত্মিকতার আলোয় তিনি মানবসমাজকে পথ দেখিয়েছেন এবং ভক্তি, সাম্য, মানবতা ও নৈতিক জীবনবোধের অমূল্য বাণী আমাদের সামনে তুলে ধরেছেন, যা আজও সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। তাঁর সেই মহান আদর্শের প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় হোক এবং সমাজে সাম্য, ঐক্য ও মানবিকতার বাণী আরও বিস্তৃত হোক, এই প্রার্থনা করি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande