মমতার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ মিছিলকে কটাক্ষ তথাগতর
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি ২০১৮ সালে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর অঞ্চলে প্রাকৃতিক গ্যা
তথাগত রায়


কলকাতা, ১৭ মার্চ (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি ২০১৮ সালে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর অঞ্চলে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে, যার পরিমাণ ছিল আনুমানিক দৈনিক ৪৫,০০০-৫০,০০০ কিউবিক মিটার। এর থেকে দিনে দশ হাজার সিলিন্ডার ভর্তি হতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন ছিল রাজ্যের তরফ থেকে ‘পেট্রোলিয়াম মাইনিং লীজ', যা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল ২০২৫ সালে। এটা যদি সময়মত দেওয়া হত তাহলে আজকে মানুষের সিলিন্ডার পেতে কষ্ট অনেক কম হত।

অথচ এই সব চেপে গিয়ে মমতা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে মিছিল করবেন।” ‘#ভণ্ডামি’ উল্লেখ করে এই বার্তা তথাগতভাবু যুক্ত করেছেন ভারতীয় জনতা পার্টি এবং শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, ডঃ সুকান্ত মজুমদার এবং দেবজিৎ সরকারের এক্স হ্যান্ডলের সঙ্গে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande