ভোট ঘোষণার পরদিনই পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানির সঙ্কটের প্রতিবাদে সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী৷ দলের একাধিক শীর্ষ নেতার পাশাপাশি কলকাতার বিভিন্ন অংশ থেকে আসা কর্মীদের সঙ্গে নিয়ে পথ
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানির সঙ্কটের প্রতিবাদে সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী৷ দলের একাধিক শীর্ষ নেতার পাশাপাশি কলকাতার বিভিন্ন অংশ থেকে আসা কর্মীদের সঙ্গে নিয়ে পথ হাঁটেন তিনি৷

এদিন দুপুর থেকেই কলেজ স্টিট চত্বরে ভিড় বাড়তে শুরু করে৷ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে নেতারা পৌঁছে যান মিছিল শুরুর অনেক আগে৷ একে একে আসেন মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার এবং দলের নেতা কুণাল ঘোষ-সহ অন্যরা৷ মিছিলের পর ধর্মতলায় মমতা সভাও করার কথা৷

মাত্র ৪৮ ঘণ্টা আগে কলকাতায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে৷ এ নিয়ে তৃণমূলের অন্য নেতারা প্রতিক্রিয়া দিলেও মমতা প্রকাশ্যে কিছুই বলেননি৷ এদিন এ নিয়ে তিনি কী বলেন, সেটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande