
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতার (ডিএ) জন্য রাজ্য সরকারকে আলাদা করে ধন্যবাদ জানানোর কোনও কারণ নেই বলে মন্তব্য করলেন ডিএ আন্দোলনকারী সংগঠনগুলির নেতৃবৃন্দ।
সোমবার তাঁরা দাবি করেছেন, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের চাপেই শেষমেশ বকেয়া মেটাতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দুই শীর্ষ নেতা শ্যামলকুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্য যে বকেয়া দিতে বাধ্য হবে, তা তাঁরা আগেই জানতেন৷
আর এক আন্দোলনকারী নেতা বিজেপি-র দেবাশিস শীলের কথায়, সরকারি কর্মীরা এখন আর নবান্নের মুখের কথায় ভরসা পান না। যতক্ষণ না সরকারি বিজ্ঞপ্তি বেরোচ্ছে, ততক্ষণ এই ঘোষণায় তাঁদের বিন্দুমাত্র বিশ্বাস নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত