এসআইআর, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এআইএমএসএস-এর মিছিল
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): যুদ্ধের অজুহাতে গ্যাসের মূল্য বৃদ্ধি, এসআইআর-এর নামে ৫০ লক্ষেরও অধিক ভোটারকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা প্রভৃতির প্রতিবাদ জানাতে মিছিল বার করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)। একই সঙ্গে নারী নির্যা
এআইএমএসএস-এর মিছিল


কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): যুদ্ধের অজুহাতে গ্যাসের মূল্য বৃদ্ধি, এসআইআর-এর নামে ৫০ লক্ষেরও অধিক ভোটারকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা প্রভৃতির প্রতিবাদ জানাতে মিছিল বার করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)।

একই সঙ্গে নারী নির্যাতন বন্ধ করা, মদ ও মাদকদ্রব্যের প্রসার বন্ধ করা প্রভৃতির দাবিতে সোমবার শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল হয়। মৌলালি মোড় অবরোধ করে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত। গ্যাসের মূল্যবৃদ্ধির বিজ্ঞপ্তির প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন।রাজ্যের বিভিন্ন জেলায় এই একই দাবিতে এদিন ওই সংগঠনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande