ফটিকরায়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কুমারঘাট (ত্রিপুরা), ১৬ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকায় জনৈকা মহিলাকে ধর্ষণের অভিযোগে প্রদীপ দেববর্মা নামে জনৈক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বাড়ি ফটিকরায় থানাধীন ডেমডুম এলাকায়। সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত যুবক গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, ফটিকরায় থানা এলাকার জনৈকা মহিলা রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে তাঁকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ফটিকরায় থানার পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালায়।

ফটিকরায় থানার ওসি সহদেব দাস জানান, সোমবার ভোরে ফটিকরায় হাসপাতাল চৌমুহনি সংলগ্ন এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম প্রদীপ দেববর্মা (৩৬)। তাঁর বাড়ি ডেমডুম এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি সহদেব দাস।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ

 rajesh pande