প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ বরুণ গান্ধীর
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা বরুণ গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর খুড়তুতো ভাই বরুণ মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে পরিবার নিয়ে মোদীর সঙ্গে সাক্ষাতের
প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ বরুণ গান্ধীর


নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা বরুণ গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর খুড়তুতো ভাই বরুণ মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে পরিবার নিয়ে মোদীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গিয়েছে বরুণের স্ত্রী ও কন্যাকেও। প্রাক্তন সাংসদ বরুণ সেই ছবিতে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন, পরিবার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–র সঙ্গে সাক্ষাৎ এবং ওঁর আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য হল। আপনার মধ্যে পিতৃত্বের এক অদ্ভূত স্নেহ রয়েছে। আপনার সঙ্গে সাক্ষাৎ করার পরে আমার এই বিশ্বাসই আরও দৃঢ় হয়েছে যে, আপনিই এই দেশের সব নাগরিকের আসল অভিভাবক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande