
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার তীব্র নিন্দা করলো ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের হামলা মোটেও কাম্য নয়।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সোমবার রাতে কাবুলের একটি হাসপাতালে আকাশপথে হামলা চালায় পাক বাহিনী, এমনটাই অভিযোগ তুলছে তালিবান সরকার। হাসপাতালে পাকিস্তানি হানায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। জখম হয়েছেন আরও প্রায় ২৫০ জন। নিহত এবং জখমদের বেশির ভাগই ওই হাসপাতালের রোগী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ