দেশে এলপিজি সরবরাহ, অনলাইন বুকিং স্বাভাবিক হচ্ছে : সুজাতা শর্মা
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): দেশে এলপিজি সরবরাহ, সিলিন্ডারের ডেলিভারি ধীরে ধীরে ছন্দে ফিরছে বলে জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অন লাইন বুকিং-এর ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। সুজাতা শর্মা
সুজাতা শর্মা


নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): দেশে এলপিজি সরবরাহ, সিলিন্ডারের ডেলিভারি ধীরে ধীরে ছন্দে ফিরছে বলে জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অন লাইন বুকিং-এর ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। সুজাতা শর্মা বলেন, আইন প্রয়োগমূলক পদক্ষেপের বিষয়ে বলতে গেলে, গত কয়েকদিনে এ পর্যন্ত প্রায় বারো হাজার অভিযান চালানো হয়েছে। প্রায় পনেরো হাজার সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল দিল্লিতে প্রায় ৬০০ সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। একইভাবে, উত্তর প্রদেশে গত কয়েকদিনে প্রায় ৪৫০ পরিদর্শন ও অভিযান চালানো হয়েছে। দশজনকে গ্রেফতারও করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে ৫৬৪টি অভিযান চালানো হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে এবং গ্রেফতারও করা হয়েছে। কেরলে প্রায় এক হাজার অভিযান ও পরিদর্শন চালানো হয়েছে এবং গেরস্থালির ও বাণিজ্যিক সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। মধ্যপ্রদেশেও প্রায় ১,২০০ অভিযান চালানো হয়েছে এবং প্রায় ১,৮০০ সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও, আমাদের তেল বিপণন সংস্থাগুলির পরিদর্শন দলগুলিকেও সক্রিয় করা হয়েছে এবং প্রায় আড়াই হাজার খুচরো আউটলেট ও এলপিজি ডিস্ট্রিবিউটরশিপে আকস্মিক পরিদর্শন চালানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande