নির্বাচনকে সামনে রেখে পুরাতন মালদায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, জোরদার নিরাপত্তা
মালদা, ১৮ মার্চ (হি. স.):- আসন্ন নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায়। তাঁদের সঙ্গে
টহলদারি


মালদা, ১৮ মার্চ (হি. স.):- আসন্ন নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন মালদা থানার পুলিশ আধিকারিকরাও।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। টহল চলাকালীন জওয়ানরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথাও শোনেন।এদিন পুরাতন মালদার একাধিক ওয়ার্ডে বাহিনীর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর এই টহলে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও, অধিকাংশ বাসিন্দাই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁদের মতে, এর ফলে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের রুট মার্চ ও টহল অব্যাহত থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম খামতি রাখা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande