শ্রীভূমিতে ১৪ বছর বয়সি কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ শুরু
শ্রীভূমি (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে শ্রীভূমি সিভিল হাসপাতালে আজ বুধবার থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই টিকা সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে অত্যন্
শ্রীভূমিতে ১৪ বছর বয়সি কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ শুরু


শ্রীভূমি (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে শ্রীভূমি সিভিল হাসপাতালে আজ বুধবার থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই টিকা সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং নির্ধারিত বয়সসীমার কিশোরীদের বিনামূল্যে দেওয়া হবে। যে সব মেয়ের বয়স ১৪ বছর পূর্ণ হয়েছে, কিন্তু এখনও ১৫ বছর হয়নি, তারাই এই কর্মসূচির আওতায় টিকা নিতে পারবেন।

টিকা গ্রহণের সময় মেয়েকে অবশ্যই অভিভাবকের সঙ্গে আসতে হবে। জন্ম তারিখের প্রমাণপত্র (আধার কার্ড/স্কুল সার্টিফিকেট) সঙ্গে আনতে হবে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ‘আজকের সুরক্ষা, আগামী দিনের ক্যানসারমুক্ত জীবন’, এই লক্ষ্যেই টিকাকরণ চালু করা হয়েছে।

টিকাকেন্দ্র প্রতিদিন নির্ধারিত সময়ে খোলা থাকবে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রেও এই সুবিধা সম্প্রসারিত করা হবে। জনসাধারণকে সচেতন হতে এবং নির্ধারিত বয়সের কিশোরীদের দ্রুত টিকাকেন্দ্রে নিয়ে আসতে অনুরোধ করেছেন সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande