শ্রীভূমিতে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করতে প্রশাসনিক সভা
শ্রীভূমি (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমিতে ঈদ-উল-ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আজ বুধবার শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তাঁর কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জে
শ্রীভূমিতে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করতে প্রশাসনিক সভা


শ্রীভূমি (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমিতে ঈদ-উল-ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আজ বুধবার শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তাঁর কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলাশাসক এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সভার সিদ্ধান্ত অনুসারে পুলিশ বিভাগ থেকে প্রতিটি ঈদগাহ, বিশেষ করে শ্রীভূমি শহরের সেটেলমেন্ট, শ্রীগৌরী, বদরপুর টাউন ঈদগাহ, দেউলিটিলা, আসিমগঞ্জ, বাঘের মোকাম ঈদগাহ ইত্যাদি স্থানে যেহেতু বিশাল জনসমাগম হয়, তাই পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে।

উৎসবের সময় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে দিনে তিন বার জল সরবরাহ করা সুনিশ্চিত করতে আহ্বান জানানো হয়েচে। পাশাপাশি সেটেলমেন্ট টাউন ঈদগাহ ও দেওলিটিলা ঈদগাহে পানীয় জলের ব্যবস্থা রাখতে সিদ্ধান্ত হয়েছে।

বিদ্যুৎ বিভাগ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ঈদগাহ ও মসজিদ কমিটিকে যানবাহন চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনগন থেকে ভলান্টিয়ার নিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে।

এদিকে উৎসবের সময় যাতে জনগন সুষ্ঠু ভাবে চলাচল করতে পারেন এবং যান বাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিভাগের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে ট্রাফিক প্ল্যান তৈরি করা হবে। ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে প্রতিটি রাজস্ব চক্রে চক্র আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের সভায় সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, অতিরিক্ত জেলাশাসক মারিয়া তানিম, অ্যাডিশনাল পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা, সার্কল অফিসার বিকাশ ছেত্রী, ডিএসপি মুকুট কাকতি, সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু, হবিবুর রহমান চৌধুরী, আজিজুর রহমান তালুকদার সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির পদাধিকারীরা অংশগ্রহণ করেন। এতে আইনশৃঙ্খলাজনিত কোনও পরিস্থিতিতে পুলিশ কন্ট্রোল রুম নম্বর ৮০৯৯৬৬২২৭৫-এ যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande