কল্যাণীতে বাস ও গাড়ির চালকের বচসা; যান চলাচলেও বিঘ্ন, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
নদিয়া, ১৮ মার্চ (হি. স.): কল্যাণীতে বেসরকারি বাস ও একটি গাড়ির চালকের মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সূত্রের খবর, বুধবার কল্যাণীর ৪২ নম্বর র
বচসা


নদিয়া, ১৮ মার্চ (হি. স.): কল্যাণীতে বেসরকারি বাস ও একটি গাড়ির চালকের মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সূত্রের খবর, বুধবার কল্যাণীর ৪২ নম্বর রেলগেট পার হওয়ার সময় ২৭ নম্বর রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে এক চিকিৎসকের গাড়ির হালকা ধাক্কা লাগে।এই সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করেই দুই চালকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী ট্রাফিক পুলিশ। পুলিশকর্মীরা দু’পক্ষকে শান্ত করে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেন। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande