সুষ্ঠু নির্বাচনই লক্ষ্য, চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের জন্য ২৫ লক্ষ কর্মী
কলকাতা, ১৮ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ-সহ দেশের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষের বেশি কর্মচারী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও। কমিশন জানিয়েছে, মোট ৮৩২টি বিধানসভা অঞ্চলে
নির্বাচন কমিশন


কলকাতা, ১৮ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ-সহ দেশের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষের বেশি কর্মচারী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও। কমিশন জানিয়েছে, মোট ৮৩২টি বিধানসভা অঞ্চলে ভোটের সময় ১,১১১ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

নিযুক্ত কর্মীদের মধ্যে রয়েছেন প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী, সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার, ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার। এ ছাড়া, গণনার জন্য আরও ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। ভোট সংক্রান্ত যে কোনও প্রয়োজনে ভোটারেরা বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রায় ২ লক্ষ ১৮ হাজার বিএলও এই কাজে নিযুক্ত রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande