
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেন, রাহুল গান্ধী ভারত-বিরোধী শক্তির পক্ষ নিতে বদ্ধপরিকর। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেন, একটি বিরোধী দল ভারতকে বদনাম করতে বদ্ধপরিকর, রাহুল গান্ধী ভারত-বিরোধী শক্তির পক্ষ নিতে বদ্ধপরিকর। একটি রিপোর্টে সুপারিশ করা হয়েছে, ভারতের সংস্থা ‘র’-কে শাস্তি দেওয়া উচিত। বিশ্বাসযোগ্যতাহীন একটি সংস্থার ভারতের বিষয়ে রায় দেওয়া উচিত নয়। তবুও রাহুল গান্ধী ভারতে গণতন্ত্র নেই—এই দাবি করতে এর ওপরই নির্ভর করছেন। প্রতিষ্ঠার পর থেকে ‘র’ নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে আসছে এবং এর অনেক আধিকারিক কর্তব্যরত অবস্থায় জীবনও উৎসর্গ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ