ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনাসভা
কলকাতা, ১৮ মার্চ (হি. স.) : ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ও অন্যান্য মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে কৌশলগত আলোচনাসভার আয়োজন করল ক্যালকাটা চেম্বার অফ কমার্স। এই সভায় উপস্থিত ছিলেন প্রশাসন ও বাণিজ্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁরা এইসব চু
ভারত - মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা


কলকাতা, ১৮ মার্চ (হি. স.) : ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ও অন্যান্য মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে কৌশলগত আলোচনাসভার আয়োজন করল ক্যালকাটা চেম্বার অফ কমার্স। এই সভায় উপস্থিত ছিলেন প্রশাসন ও বাণিজ্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁরা এইসব চুক্তির কাঠামো এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ করেন।

ওই অনুষ্ঠানে বণিকসভা ক্যালকাটা চেম্বার অফ কমার্স–এর সভাপতি অনন্ত সাহারিয়া স্বাগত ভাষণে বলেন, এমন উদ্যোগ নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থান বাড়াবে। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিও ভারতের জন্য বৃহৎ বাজারের লক্ষ্যে নতুন দিগন্তের সৃষ্টি করবে ও দরজা খুলে দেবে।

এদিনের আলোচনায় - বস্ত্র, চর্ম, রত্ন ও গয়না শিল্পের সম্ভাবনার পাশাপাশি কৃষিপণ্যের উপর শূন্য শুল্ক সুবিধার বিষয়টিও গুরুত্ব পায়। সেইসঙ্গে দুগ্ধ ও পোল্ট্রি ক্ষেত্রকে সুরক্ষিত রাখতে জোর দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande