কূটনৈতিক সাফল্য ভারতের, গুজরাটে পৌঁছল তেলবোঝাই ভেসেল ‘জাগ লাড়কি’
আহমেদাবাদ, ১৮ মার্চ (হি.স.): আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। তবে, কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য পেয়েছে ভারত। এলপিজি-র পর এ বার হরমু
গুজরাটে পৌঁছল তেলবোঝাই ভেসেল ‘জাগ লাড়কি’


আহমেদাবাদ, ১৮ মার্চ (হি.স.): আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। তবে, কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য পেয়েছে ভারত। এলপিজি-র পর এ বার হরমুজ পেরিয়ে ভারতে এসে পৌঁছল ৮০ হাজার ৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল। বুধবার সকালে অপরিশোধিত তেলবোঝাই ভারতীয় ভেসেল ‘জাগ লড়কি’ গুজরাট বন্দরে পৌঁছয় বলে সরকারি সূত্রে খবর।

প্রায় ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ভারতীয় পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘জাগ লাড়কি’ সংযুক্ত আরব আমিরশাহী থেকে যাত্রা শেষে বুধবার গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে। ফুজাইরাহ বন্দরের তেল টার্মিনালে হামলার একদিন পর, রবিবার সকালে জাহাজটি সেই বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। ওই হামলায় বন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande