
আগরতলা, ১৮ মাৰ্চ (হি.স.) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে নিৰ্বাচিত হয়েছেন বিজেপি বিধায়ক রামপদ জামাতিয়া।
আজ বুধবার রাজ্য বিধানসভার চতুর্থ দিনের অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জামাতিয়া। বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কদের সর্বসম্মত সমর্থনের ফলেই রামপদ জামাতিয়ার নির্বাচন সম্ভব হয়েছে।
অধিবেশন পরিচালনাকারী স্পিকার রামপ্রসাদ পাল প্রক্রিয়াটি তত্ত্বাবধান করার পর ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, জামাতিয়ার প্রার্থিত্বের পক্ষে মোট তিনটি প্রস্তাব জমা পড়েছিল। প্রথম প্রস্তাব উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তা সমর্থন করেন বিধায়ক স্বপ্না দাস পাল। দ্বিতীয় প্রস্তাব দেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তার প্রস্তাব সমর্থন করেন তিপ্রা মথার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। তৃতীয় প্রস্তাব উত্থাপন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তা সমর্থন করেন চিফ হুইপ কল্যাণী সাহা রায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস