ইনস্টাগ্রামে মহিলার নগ্ন ছবি শেয়ার, আত্মীয়ের বিরুদ্ধে মামলা
মহোবা, ১৮ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মহোবা জেলায় এক মহিলার নগ্ন ছবি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করার অভিযোগ উঠল তাঁরই এক আত্মীয়ের বিরুদ্ধে। প্রতিবাদ করায় ভুক্তভোগী ও তাঁর পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার ভিত্তিতে প
ইনস্টাগ্রামে মহিলার নগ্ন ছবি শেয়ার, আত্মীয়ের বিরুদ্ধে মামলা


মহোবা, ১৮ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মহোবা জেলায় এক মহিলার নগ্ন ছবি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করার অভিযোগ উঠল তাঁরই এক আত্মীয়ের বিরুদ্ধে। প্রতিবাদ করায় ভুক্তভোগী ও তাঁর পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অজনর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, মৈনপুরী জেলার কিষাণি থানার পট্টপুর এলাকার বাসিন্দা তাঁর ছোট বোনের দেওর বাবলু যাদব দীর্ঘদিন ধরে তাঁকে হয়রানি করছিল। অভিযোগ, অভিযুক্ত তাঁর নগ্ন ছবি ইনস্টাগ্রামে আপলোড করে, যার ফলে তাঁর মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে। মহিলা জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও অভিযুক্ত তার আচরণ বদলায়নি। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।

বুধবার অজনর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande