
মৈনপুরী, ১৮ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরীতে বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মৈনপুরীর কুরাওয়ালি এলাকায়। এ বিষয়ে কুরাওয়ালি তহসিলের এসডিএম নীরজ দ্বিবেদী বলেন, কুরাওয়ালি তহসিলের অন্তর্গত আথপুরা গ্রামে মঙ্গলবার রাত প্রায় ১১:৪৫ মিনিট নাগাদ একটি পুরনো মাটির দেওয়াল হঠাৎ ধসে পড়ে, চাপা পড়েন একই পরিবারের ৬ জন সদস্য।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তিনজনকে (একজন মহিলা ও দুই শিশু) মৃত ঘোষণা করা হয়। আহত বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। আমরা এখন বিষয়টি তদন্ত করছি এবং সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা প্রাপ্য, তা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করা হবে।
জেলা হাসপাতালের ইএমও ডাঃ আদর্শ সেঙ্গার বলেন, যাদের হাসপাতালে আনা হয়েছিল, তাদের অবস্থা স্থিতিশীল। আমরা আরও একবার পরীক্ষা করে, কিছু ওষুধ দিয়ে তারপর ছেড়ে দেব। তিনজনই এখন বিপদমুক্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ