
মুম্বই, ১৮ মার্চ (হি.স.): বুধবার সকালে বাজার খোলার সঙ্গে-সঙ্গে বড় সংস্থাগুলির শেয়ার কেনার হিড়িকে সেনসেক্স এবং নিফটি সামান্য বেড়েছে। প্রাথমিক লেনদেনের সময় সেনসেক্স ৫১৯ পয়েন্ট বেড়ে ৭৬,৫৮৯.৬৮-এ পৌঁছয়। নিফটি ১৫৭.৭৫ পয়েন্ট বেড়ে ২৩,৭৩৮.৯০-এ পৌঁছেছে। দিনের মাঝে শেয়ার বাজারে দোলাচল অতিরিক্ত ভাবে বেড়ে যায়। দুপুর ২টো নাগাদ সেনসেক্স ৯০০ পয়েন্ট বেড়ে গেলেও, মাত্র ৩০ মিনিটের মধ্যে ৭১৯ পয়েটে নেমে সেনসেক্স ৭৬,৭৯০.৭৬-এ পৌঁছয়। নিফটি ২০০.৭৫ পয়েন্ট বেড়ে ২৩,৭৮১.৯০-তে পৌঁছয়।
অন্য দিকে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার জেরে ডলারের চাহিদা বাড়ায় আরও কমল টাকার দাম। এ দিন সকালে লেনদেনের শুরুতে ৩ পয়সা বেড়ে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯২.৪৩ টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ