মঙ্গলবার বাড়লো শেয়ার সূচক, টানা দু’দিন উঠলো বাজার
মুম্বই, ১৭ মার্চ (হি.স.): পড়তি বাজারের মধ্যে শেয়ার কেনার হিড়িক মঙ্গলবার টেনে তুলল সূচককে। এই নিয়ে টানা দু’দিন উঠল বাজার। এ দিন সেনসেক্স ৫৬৮ পয়েন্ট উঠে ফের ঢুকেছে ৭৬ হাজারের ঘরে। বেড়ে দাঁড়িয়েছে ৭৬,০৭০.৮৪। নিফটিও ১৭২.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২
শেয়ার বাজার


মুম্বই, ১৭ মার্চ (হি.স.): পড়তি বাজারের মধ্যে শেয়ার কেনার হিড়িক মঙ্গলবার টেনে তুলল সূচককে। এই নিয়ে টানা দু’দিন উঠল বাজার। এ দিন সেনসেক্স ৫৬৮ পয়েন্ট উঠে ফের ঢুকেছে ৭৬ হাজারের ঘরে। বেড়ে দাঁড়িয়েছে ৭৬,০৭০.৮৪। নিফটিও ১৭২.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩,৫৮১.১৫ অঙ্কে। বিশ্ব বাজারের উত্থান এবং দেশে মূলত ধাতু ও গাড়ি সংস্থাগুলির শেয়ারের চাহিদার হাত ধরেই সূচক উঠেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের। তবে এখনও পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং তেলের দাম নিয়ে চিন্তা থাকছে। ফলে আগামী দিনে সতর্ক পদক্ষেপের পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande