
মুম্বই, ১৭ মার্চ (হি.স.): মঙ্গলবার ডলারের সাপেক্ষে আরও তলিয়ে গেল টাকার দাম। ১২ পয়সা উঠে আমেরিকার মুদ্রাটির দর দাঁড়াল ৯২.৪০ টাকা। এর আগে কখনও এত নীচে থামেনি টাকার দর। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতের বাজার থেকে পুঁজি তুলে নেওয়া বহাল রেখেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তার উপরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম এ দিন ব্যারেলে ১০৩ ডলার ছাড়ানোও প্রভাব ফেলেছে ভারতীয় মুদ্রার দামে। তবে সামগ্রিক ভাবে শেয়ার সূচকের উত্থান টাকার আরও পতন রুখে দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ