
কলকাতা, ১৮ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং শ্যামপুকুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাঁজা বুধবার থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেছেন। জয় নিয়ে এবারও আত্মবিশ্বাসী শশী। তিনি বলেন, বিজেপির কোনও এজেন্ডা নেই এবং তারা শুধু মিথ্যা অভিযোগই করতে পারে।
শশী আরও বলেন, তারা যা লিখছে তার সবই মিথ্যা। তারা এখনও বাকি প্রার্থীদের নাম ঘোষণা করেনি। আমাদের প্রার্থী তালিকায় ৫২ জনেরও বেশি মহিলা রয়েছেন। সংরক্ষিত বিভাগের বাইরেও তফসিলি জাতি/ উপজাতি প্রার্থীদের এটি একটি বিশাল প্রতিনিধিত্ব। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ