
বীরভূম, ১৮ মার্চ (হি.স.): বীরভূম জেলার নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিলেন সূর্যপ্রতাপ যাদব। বুধবার সকালে নতুন পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবের হাতে চার্জ হস্তান্তর করেন প্রাক্তন পুলিশ সুপার আমনদীপ। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বীরভূমের পুলিশ সুপার পরিবর্তনের কথা জানানো হয়। সেই নির্দেশ মতো এ দিন চার্জ হস্তান্তর করা হল।
উল্লেখ্য, মঙ্গলবার বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে সরিয়ে নির্বাচন কমিশন তাঁর জায়গায় ২০১১ সালের আইপিএস ব্যাচের সূর্যপ্রতাপ যাদবকে দায়িত্ব দেয়। প্রসঙ্গত, গত বছর জানুয়ারিতে রাজনারায়ণ মুখোপাধ্যায়ের পরিবর্তে জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেন আমনদীপ। নতুন পুলিশ সুপার সূর্যপ্রতাপ অবশ্য আগেও জেলায় কাজ করে গিয়েছেন। বীরভূম জেলার বোলপুরের এসডিপিও ছিলেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ