দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু, “জিতবে আবার বাংলা” স্লোগানে আত্মবিশ্বাসী অরূপ রায়
হাওড়া, ১৮ মার্চ (হি. স.):- বুধবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মধ্য হাওড়া কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। প্রার্থী তালিকা ঘোষণার পরদিনই তিনি নিজে হাতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন। “যতই
অরূপ রায়


হাওড়া, ১৮ মার্চ (হি. স.):- বুধবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মধ্য হাওড়া কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। প্রার্থী তালিকা ঘোষণার পরদিনই তিনি নিজে হাতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন। “যতই করো হামলা, জিতবে আবার বাংলা”—এই স্লোগানকেই প্রচারের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন তিনি।অরূপ রায় জানান, এবারের নির্বাচনে এসআইআর ইস্যুকেই প্রধান প্রচারের বিষয় হিসেবে সামনে আনা হবে। ২০১১ সাল থেকে পরপর তিনবার মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিবারই তিনি মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন। ফলে চতুর্থবারও জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।তিনি বলেন, “কাজের শেষ নেই, মানুষের জন্য কাজ করে যেতে হবে।” তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে বিধানসভাভিত্তিক চার্জশিট প্রকাশের প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেআইনি নির্মাণের বিষয়টি অকপটে স্বীকার করেন অরূপ রায়। এই সমস্যার জন্য তিনি হাওড়া পুরনিগমকেই দায়ী করেন।প্রচার শুরুর দিনেই কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আগামী দিনগুলিতে আরও জোরদার প্রচারের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল প্রার্থী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande