হরিশ্চন্দ্রপুরে প্রার্থী ঘোষণা ঘিরে তৃণমূলে ক্ষোভ, মুখ খুললেন তাজমূল
মালদা, ১৮ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের আগে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র অসন্তোষ প্রকাশ্যে এল। টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তাজমূল
তাজমুল হোসেন


মালদা, ১৮ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের আগে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র অসন্তোষ প্রকাশ্যে এল। টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তাজমূল হোসেন।বুধবার দুপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে পার্টির ‘প’ জানে না, তাকেই প্রার্থী করা হয়েছে। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এর ফল দলকে ভুগতে হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।এদিকে, দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, আইপ্যাকের মাধ্যমে টাকা তোলা হচ্ছে। তাঁদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। সেখানে হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ২০২১ সালের বিজেপি প্রার্থী মতিবুর রহমানকে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande