বীরভূমের ১১টি আসনেই তৃণমূল জয়ী হবে: অনুব্রত
বীরভূম, ১৮ মার্চ (হি.স.): বীরভূম জেলায় ১১টি বিধানসভা আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন বলে বুধবার দাবি করলেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল (কেষ্ট)। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় প্রার্থী হয়েছেন জেলার
বীরভূমের ১১টি আসনেই তৃণমূল জয়ী হবে: অনুব্রত


বীরভূম, ১৮ মার্চ (হি.স.): বীরভূম জেলায় ১১টি বিধানসভা আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন বলে বুধবার দাবি করলেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল (কেষ্ট)। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় প্রার্থী হয়েছেন জেলার আর এক দাপুটে নেতা কাজল শেখ। দলের কর্মীদের একাংশের দাবি, কাজল অনুগামীদের প্রাধান্য রয়েছে জেলার প্রার্থীদের মধ্যে। অনুব্রত মণ্ডল কার্যত অন্তরালেই ছিলেন মঙ্গলবার। তবে বুধবার বোলপুরে রান্নার গ্যাসের সঙ্কটের প্রতিবাদে মিছিলে যোগ দেন তিনি। সেখানে প্রার্থী নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের প্রার্থীরা এগারোটার মধ্যে এগারোটাতেই জিতবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande