সিউড়িতে দেওয়ালে তৃণমূল প্রার্থীর নামের উপরে গোবর দেওয়ার অভিযোগ
বীরভূম, ১৯ মার্চ (হি.স.): সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দেওয়াল লিখনের উপরে গোবর দেওয়ার অভিযোগ উঠল।জানা গেছে, ঘটনাটি ঘটেছে সিউড়ি বিধানসভা এলাকার বারাবন গ্রামে। এলাকাটি দুবরাজপুরের গোহালিয়াড়া গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত। বৃহস
সিউড়িতে দেওয়ালে তৃণমূল প্রার্থীর নামের উপরে গোবর দেওয়ার অভিযোগ


বীরভূম, ১৯ মার্চ (হি.স.): সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দেওয়াল লিখনের উপরে গোবর দেওয়ার অভিযোগ উঠল।জানা গেছে, ঘটনাটি ঘটেছে সিউড়ি বিধানসভা এলাকার বারাবন গ্রামে। এলাকাটি দুবরাজপুরের গোহালিয়াড়া গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোহালিয়াড়ার তৃণমূল নেতৃত্বের দাবি, এই কাজ বিরোধীদের। অন্য দিকে, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা নেতৃত্ব জানিয়েছে, কেন আমাদের লোক এ সব কাজ করতে যাবে। কেউ দুষ্টুমি করেছে হয়তো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande