যুবসাথীর টাকা না মেলার অভিযোগ, হরিশ্চন্দ্রপুরে বিডিও-র সামনে বিক্ষোভ যুবকদের
মালদা, ১৯ মার্চ (হি.স.): যুবসাথীর টাকা মিলছে না। তার জন্য টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। এ ছাড়াও একাধিক অনিয়মের অভিযোগে মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও-র সামনে অবস্থান বিক্ষোভ করেন যুবকরা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
যুবসাথীর টাকা না মেলার অভিযোগ, হরিশ্চন্দ্রপুরে বিডিও-র সামনে বিক্ষোভ যুবকদের


মালদা, ১৯ মার্চ (হি.স.): যুবসাথীর টাকা মিলছে না। তার জন্য টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। এ ছাড়াও একাধিক অনিয়মের অভিযোগে মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও-র সামনে অবস্থান বিক্ষোভ করেন যুবকরা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে যুবকদের আন্দোলন থেকে উঠিয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি, সাত বছরের নাবালকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকেছে। এমনকি ৬০ বছরের বৃদ্ধও টাকা পেয়েছেন। কিন্তু টাকা দিতে না পারায় প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে। এক প্রশাসনিক আধিকারিক বলেন, যাঁরা অনলাইনে ফর্ম পূরণ করেছেন, তাঁদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে। সেগুলো প্রশাসনের তরফে ঠিক করে দেওয়া হবে। আর যে অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে, প্রশাসনের তরফে তাও দেখা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande