মর্মান্তিক, মালদায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দুই ছাত্রীর দেহ উদ্ধার
মালদা, ১৯ মার্চ (হি.স.): মালদার গাজোল থানার অন্তর্গত চাকনগর অঞ্চলের বৈরডাঙি এলাকার টাঙন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার ৪৩ ঘণ্টা পর ভেসে উঠল দুই ছাত্রীর দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে এক ছাত্রীর দেহ ভেসে ওঠে। অন্য ছাত্র
মর্মান্তিক, মালদায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দুই ছাত্রীর দেহ উদ্ধার


মালদা, ১৯ মার্চ (হি.স.): মালদার গাজোল থানার অন্তর্গত চাকনগর অঞ্চলের বৈরডাঙি এলাকার টাঙন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার ৪৩ ঘণ্টা পর ভেসে উঠল দুই ছাত্রীর দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে এক ছাত্রীর দেহ ভেসে ওঠে। অন্য ছাত্রীর দেহ মেলে ৪ কিলোমিটার দূরে। এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। ৪৩ ঘণ্টা পরে বৃহস্পতিবার সকালে তাদের দেহ ভেসে ওঠে। তারা সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। মঙ্গলবার তিন বন্ধু নদীতে স্নান করতে গিয়েছিল। সেখানেই দু’জন ছাত্রী তলিয়ে যায়। এ দিন দেহ মিলল। তাদের বাড়ি চাকনগর বোরডাঙি গ্রামে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande