আড়ালিয়ায় নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার-ইয়াবা সহ গ্রেফতার ১
আগরতলা, ১৯ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আগরতলায় আড়ালিয়া শালবাগান এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতের নাম সুমন দাস। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্ত
নেশা কারবারি গ্রেফতার


আগরতলা, ১৯ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আগরতলায় আড়ালিয়া শালবাগান এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতের নাম সুমন দাস।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ আড়ালিয়া শালবাগান এলাকায় সুমন দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চলাকালীন তার বাড়ি থেকে ৬.২ গ্রাম ব্রাউন সুগার, ৮০০টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ২০০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং প্রায় ৪ হাজার খালি কৌটা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত সুমন দাসকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নেশা কারবারের সঙ্গে জড়িত আরও একজনের নাম উঠে এসেছে বলে জানিয়েছেপুলিশ। খুব শীঘ্রই তাকেও গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, রাজ্যজুড়ে নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে এবং এই ধরনের অভিযানে সাফল্যও মিলছে। ধৃতকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande