অভয়ার বাবা-মায়ের বক্তব্যের প্রতিক্রিয়া সিপিএম নেত্রী মীনাক্ষীর
কলকাতা, ১৯ মার্চ (হি.স.): আর জি কর-কাণ্ডের পরে নিহত ডাক্তারি পড়ুয়ার দেহ বার করে তড়ঘড়ি শেষকৃত্য করতে ‘বাধা’ দেওয়া-সহ ধারাবাহিক ভাবে গোটা আন্দোলনে ছিলেন সিপিএম এর মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তেরা। নিহত পড়ুয়ার মা বিজেপি প্রার্থী হতে চেয়ে তৃ
অভয়ার বাবা-মায়ের বক্তব্যের প্রতিক্রিয়া সিপিএম নেত্রী মীনাক্ষীর


কলকাতা, ১৯ মার্চ (হি.স.): আর জি কর-কাণ্ডের পরে নিহত ডাক্তারি পড়ুয়ার দেহ বার করে তড়ঘড়ি শেষকৃত্য করতে ‘বাধা’ দেওয়া-সহ ধারাবাহিক ভাবে গোটা আন্দোলনে ছিলেন সিপিএম এর মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তেরা। নিহত পড়ুয়ার মা বিজেপি প্রার্থী হতে চেয়ে তৃণমূলের পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও গোটা ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে তীব্র নিশানা করেছেন। এই আবহে এ বার পাল্টা সরব হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী। বৃহস্পতিবার তিনি বলেন, আমরা যে দিন গাড়ি আটকেছিলাম, সে দিন কি আমরা জানতাম মেয়েটি তৃণমূল, না কি বিজেপি? না কি সে দিন লিখিয়ে নিয়েছিলাম যে, আপনারা শুধুই সিপিএম করবেন? আর জি করের ওই মেয়ে আমাদের সবার মেয়ে। উনি ডাক্তার। পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার। তাঁর সংযোজন, ডাক্তার তৈরির জায়গাতেই যদি ডাক্তার মেয়েই নিরাপদ না থাকে, তার মানে পশ্চিমবঙ্গের কোনও মেয়ে নিরাপদ নন। আমাদের লড়াইটা এই খানে। কে কী রাজনীতি করবেন, সেটা তাঁর ব্যাপার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande