শিয়ালদহে পূর্ব রেলের ‘বিশিষ্ট রেল সেবা পুরস্কার’, ১০০ কর্মী সম্মানিত
কলকাতা, ১৯ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদহের বিসি রায় মেমোরিয়াল অডিটোরিয়ামে আয়োজিত হল ‘বিশিষ্ট রেল সেবা পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠান। এদিন মোট ১০০ জন রেলকর্মীকে সম্মানিত করা হয়। এর মধ্যে ৮০ জন নন-গেজেটেড কর্মী এবং ২
বিশেষ রেল পুরস্কার


কলকাতা, ১৯ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদহের বিসি রায় মেমোরিয়াল অডিটোরিয়ামে আয়োজিত হল ‘বিশিষ্ট রেল সেবা পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠান। এদিন মোট ১০০ জন রেলকর্মীকে সম্মানিত করা হয়। এর মধ্যে ৮০ জন নন-গেজেটেড কর্মী এবং ২০ জন গেজেটেড অফিসার এই সম্মান লাভ করেন।অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপকদের হাতে সম্মান তুলে দেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দিওস্কার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিজিএম দীপক নিগম।এদিন জিএম এক্সেলেন্স পুরস্কারে সম্মানিত হয় হাওড়া ডিভিশন। দ্বিতীয় স্থান অধিকার করে মালদা ডিভিশন। পাশাপাশি রেলের বিভিন্ন বিভাগ, ওয়ার্কশপ ও দপ্তরের কর্মীদেরও তাদের কাজের উৎকর্ষের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে মহাপ্রবন্ধক বলেন, পূর্ব রেলের কাছে নিরাপত্তাই সর্বাগ্রে গুরুত্বপূর্ণ এবং সমস্ত কার্যক্রমই সেই লক্ষ্যকে কেন্দ্র করেই পরিচালিত হয়। তিনি জানান, ধারাবাহিক প্রচেষ্টার ফলে ২০২৫ সালে রেল মন্ত্রকের স্তরে পূর্ব রেল ‘সেফটি শিল্ড’ অর্জন করেছে। পাশাপাশি ‘কমার্শিয়াল শিল্ড’ লাভ করায় তিনি সকলকে অভিনন্দন জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande