বিজেপির তালিকায় ভারসাম্য বজায়ের চেষ্টা হয়েছে, চিচিবরগাঁও আসনে প্রার্থী ঘোষণা শীঘ্রই : হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ১৯ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কেন্দ্রীয় সংসদীয় বোর্ড ৮৯টি আসনের মধ্যে ৮৮টি প্রার্থী চূড়ান্ত করেছে, তাতে রাজ্যের সব জনগোষ্ঠীকে সন্নিবিষ্ট করা হয়েছে। বাকি চিচিবরগাঁও আসনের প্রার্থী খু
অটলবিহারী বাজপেয়ী ভবনে সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার


গুয়াহাটি, ১৯ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কেন্দ্রীয় সংসদীয় বোর্ড ৮৯টি আসনের মধ্যে ৮৮টি প্রার্থী চূড়ান্ত করেছে, তাতে রাজ্যের সব জনগোষ্ঠীকে সন্নিবিষ্ট করা হয়েছে। বাকি চিচিবরগাঁও আসনের প্রার্থী খুব শীঘ্রই ঘোষণা করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বৃহস্পতিবার গুয়াহাটিতে দলের প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৮৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল সচেতনভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। প্রার্থী তালিকায় যুবক-যুবতী, মহিলা, তফশিলি জনজাতি (এসটি), তফশিলি জাতি (এসসি) এবং নাথ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, রাজ্যজুড়ে দলের কাৰ্যকর্তারা প্রার্থী তালিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এবার বিজেপি বেজায় ভালো নির্বাচনী ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এনডিএ জোটের সমঝোতা অনুযায়ী বিজেপি তাদের জোটশরিক অসম গণ পরিষদ (অগপ)-কে ২৬টি আসন ছেড়ে দিয়েছে। তিনি জানান, আজই অগপ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। তাঁরা খুব শীঘ্রই তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। পাশাপাশি বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-ও শিগগিরই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। বিপিএফ-কে ১১টি আসন দেওয়া হয়েছে।

ড. হিমন্তবিশ্ব নিশ্চিত করেছেন, রাভা-হাসং স্বশাসিত পরিষদের প্রধান কার্যনির্বাহী সদস্য টাঙ্কেশ্বর রাভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘২০০১ সাল থেকে জালুকবাড়ি আসনের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য পেয়েছি আমি। জনগণের আশীর্বাদ পাওয়ার জন্য আমাকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় সংসদীয় বোর্ডকে ধন্যবাদ জানাই।’

নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কে তিনি জানান, ২০ মার্চ জালুকবাড়ি আসনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। একই দিন আরও বেশ কয়েকজন বিজেপি প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করবেন, জানান ড. শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande