গাজোলে বিজেপিতে যোগদান কর্মসূচি, তৃণমূল-বিজেপির পাল্টা দাবিতে রাজনৈতিক তরজা
গাজোল, ১৯ মার্চ (হি. স.) : ভোটের প্রাক্কালে মালদার গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের চান্দাহার গ্রামে বিজেপিতে যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গাজোলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন-এর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক
যোগদান গাজোল


গাজোল, ১৯ মার্চ (হি. স.) : ভোটের প্রাক্কালে মালদার গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের চান্দাহার গ্রামে বিজেপিতে যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গাজোলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন-এর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক কর্মী তাদের পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।বিজেপির দাবি, যোগদানকারী কর্মীরা আগে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সেই দলগুলিতে থেকে তারা এলাকার উন্নয়নে কোনও ভূমিকা রাখতে পারেননি বলেই বিজেপিতে যোগ দিয়েছেন। প্রার্থী চিন্ময় দেব বর্মণ জানান, উন্নয়নের স্বার্থে এবং বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতেই এই যোগদান।তবে এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, বিজেপি প্রার্থীর নিজের সংগঠন দুর্বল হওয়ায় তিনি মিথ্যা প্রচারের মাধ্যমে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। তৃণমূলের দাবি, মানুষের আস্থা এখনও তাদের উন্নয়নমূলক কাজের উপরেই রয়েছে এবং এই ধরনের যোগদান কর্মসূচি ভোটে কোনও প্রভাব ফেলবে না।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande