আগরতলায় পানীয় জল সরবরাহে ঘাটতি, নতুন প্রকল্পে জোর
আগরতলা, ১৯ মার্চ (হি.স.): রাজধানী আগরতলায় পানীয় জল পরিষেবা জোরদার করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এ তথ্য
বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৯ মার্চ (হি.স.): রাজধানী আগরতলায় পানীয় জল পরিষেবা জোরদার করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এ তথ্য জানান।

মুখ্যমন্ত্রী জানান, আগরতলা পুর নিগম এলাকায় বর্তমানে ১৩টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩১টি আয়রণ রিমুভাল প্লান্ট এবং ৭৭টি গভীর নলকূপের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে মোট জলের ২৫ শতাংশ নদীর জল থেকে এবং বাকি ৭৫ শতাংশ ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল।

তবে তিনি স্বীকার করেন, শহরের বিভিন্ন এলাকায় জলের চাপ কম থাকায় পরিষেবায় সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানে রাজধানীর মাস্টার পাড়া এলাকায় একটি অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি। সরকারের এই উদ্যোগে ভবিষ্যতে আগরতলার পানীয় জল পরিষেবা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande