মাটির ধসে চাপা পড়ে যুবকের মৃত্যু, শোকের ছায়া গণ্ডাছড়ায়
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৯ মার্চ (হি.স.): পুকুরের পাড় কাটার কাজ করতে গিয়ে মাটির ধসে চাপা পড়ে জনৈক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার মনোরঞ্জন দাস পাড়া সংলগ্ন কবিরাজটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম
মৃতদেহ উদ্ধার


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৯ মার্চ (হি.স.): পুকুরের পাড় কাটার কাজ করতে গিয়ে মাটির ধসে চাপা পড়ে জনৈক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার মনোরঞ্জন দাস পাড়া সংলগ্ন কবিরাজটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ নমঃশূদ্র (৩০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে একটি পুকুরের পাড়ের মাটি খননের সময় আচমকাই উপরের টিলা ভেঙে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে যান বিশ্বজিৎ নমঃশূদ্র। ঘটনাটি চোখে পড়তেই পাড়া-প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর তাঁকে উদ্ধার করে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande