টিকিট-বঞ্চিত বিজেপি নেত্রী মন্ত্রী নন্দিতা গার্লোসা যোগ দিতে পারেন কংগ্রেসে
হাফলং (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : হাফলং আসনের বিধায়ক তথা বিদ্যমান ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গার্লোসা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করার প্ৰবল সম্ভাবনা রয়েছে। খুব সম্ভব, আগামীকাল শুক্রবার কংগ্রেসে যোগদান করবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী
মন্ত্রী নন্দিতা গার্লোসা


হাফলং (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : হাফলং আসনের বিধায়ক তথা বিদ্যমান ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গার্লোসা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করার প্ৰবল সম্ভাবনা রয়েছে। খুব সম্ভব, আগামীকাল শুক্রবার কংগ্রেসে যোগদান করবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা।

১১৩ নম্বর উপজাতি সংরক্ষিত হাফলং আসনে মন্ত্রী নন্দিতা গার্লোসাকে বঞ্চিত করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বিজেপি সদস্য রূপালি লাংথাসাকে প্রার্থী করেছে বিজেপি। তার পরই এ নিয়ে জল্পনা শুরু হয়েছে, এবার সম্ভবত কংগ্রেস দলে যোগদান করবেন নন্দিতা গার্লোসা।

এদিকে কংগ্রেসের বিশেষ সূত্রের খবর, আগামীকাল শুক্রবার বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে নন্দিতা গার্লোসা কংগ্রেস দলে যোগদান করবেন। এর পরই কংগ্রেসের প্রার্থী হিসেবে হাফলং আসনে নন্দিতা গার্লোসার নাম ঘোষণা করবে কংগ্রেস।

আজ বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থীর যে তৃতীয় তালিকা প্রকাশিত হয়েছে এতে হাফলং আসনে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তাই নন্দিতার কংগ্রেস টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রবল হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande