
আগরতলা, ১৯ মার্চ (হি.স.) : তেলেগু নববর্ষ ‘উগাদি’ উপলক্ষ্যে আগরতলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলায় মাণিক্য এনক্লেভে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু 'উগাদি' উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, 'উগাদি' তেলেগু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব এবং এটি নতুন বছরের সূচনাকে চিহ্নিত করে। তিনি সকলকে, বিশেষ করে তেলেগু সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এমএস রামচন্দ্র রাও। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তেলেগু অ্যাসোসিয়েশনের সভাপতি পিএসএন রাজু, সাধারণ সম্পাদক প্রসাদ রাও, সদস্য বোন্ডা ভেঙ্কট প্রসাদ সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত তেলেগু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা। উৎসবকে ঘিরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ