আউরাইয়ায় ভাঙা ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত এক যুবক
আউরাইয়া, ১৯ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাতে ফাফুন্দ এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি ভাঙা ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষর ফলে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের
আউরাইয়ায় ভাঙা ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত এক যুবক


আউরাইয়া, ১৯ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাতে ফাফুন্দ এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি ভাঙা ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষর ফলে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম নীতিন রাজপুত (৩২)। তিনি কেশমপুরের মাজরা নুনহা গ্রামের বাসিন্দা। তিনি বুধবার সন্ধ্যায় ফাফুন্দে এক বন্ধুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই রাতে বাড়ি ফেরার সময় কেশমপুরের পাড়ি বাবা মন্দিরের সামনে রাস্তার মাঝখানে রাখা একটি ভাঙা ট্রাক্টরের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থাকে ভাঙা ট্রাক্টরটি সরিয়ে নেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande