ঝাড়খণ্ডে হিন্দু নববর্ষ উপলক্ষে প্রভাতফেরি
পশ্চিম সিংভূম, ১৯ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় হিন্দু নববর্ষ উপলক্ষে প্রভাতফেরি অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার চাইবাসা শহরে পদ্মাবতী জৈন সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের উদ্যোগে আয়োজিত হয়। প্রভাতফেরি চলাকালীন অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও অন্
ঝাড়খণ্ডে হিন্দু নববর্ষ উপলক্ষে প্রভাতফেরি


পশ্চিম সিংভূম, ১৯ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় হিন্দু নববর্ষ উপলক্ষে প্রভাতফেরি অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার চাইবাসা শহরে পদ্মাবতী জৈন সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের উদ্যোগে আয়োজিত হয়। প্রভাতফেরি চলাকালীন অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও অন্যান্যদের উপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং চকলেট বিতরণ করা হয়।

জানা গেছে, পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত সকলে হিন্দু নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষকদের সম্মানিত করা হয়। তাঁদের গেরুয়া রঙের পোশাক উপহার দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনের প্রশংসা করেন। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিজেপির শহর সভাপতি রাকেশ পোদ্দার, রবিশঙ্কর বিশ্বকর্মা, নবীন গুপ্ত, চন্দ্র মোহন পি, দিলীপ সাও, রোহিত দাস, রামানন্দ মাহাতো, রীতেশ কুমার পিন্টু, রীতেশ বিশ্বকর্মা, জগদীশ নিষাদ, উল্লাস নাগ, শ্যামল দাস, মুকেশ প্রজাপতি, অশোক প্রজাপতি, মানিক সাও, প্রমুখ। প্রভাতফেরির সফল আয়োজনে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে এবং সবাই একত্রিত হয়ে আনন্দের সঙ্গে হিন্দু নববর্ষ উদযাপন করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande