গ্যাসের মজুত পর্যাপ্ত, কালোবাজারির অভিযোগ নেই—বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী
আগরতলা, ১৯ মার্চ (হি.স.) : ত্রিপুরায় রান্নার গ্যাসের মজুত নিয়ে কোনও সংকট নেই এবং কোথাও কালোবাজারির অভিযোগও পাওয়া যায়নি বলে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তর
বিধানসভায় খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ১৯ মার্চ (হি.স.) : ত্রিপুরায় রান্নার গ্যাসের মজুত নিয়ে কোনও সংকট নেই এবং কোথাও কালোবাজারির অভিযোগও পাওয়া যায়নি বলে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির ঘোষণার পর দেশজুড়ে গ্যাস সংকট ও মূল্য নিয়ে আলোচনা শুরু হয়। এর প্রভাব রাজ্যেও পড়েছে। এই প্রেক্ষিতে বিধায়ক গোপাল চন্দ্র রায় জানতে চান, ত্রিপুরায় গ্যাসের কালোবাজারি হচ্ছে কিনা এবং রাজ্য সরকার কোনও ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে কি না।

উত্তরে খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং প্রায় এক মাসের মজুত আছে। কোথাও কালোবাজারির সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। তবে এ ধরনের কোনও অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে তিনি আহ্বান জানান।

মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট না হয়ে পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন তুলে গোপাল চন্দ্র রায় বলেন, গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকারও বেশি হয়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ভর্তুকি দেবে কিনা, সেই বিষয়ে স্পষ্ট উত্তর না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, এদিন এই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভায় কিছু সময়ের জন্য তর্ক-বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande