এবার তৃণমূলের কাউকে সুযোগ দেবে না বিজেপি : দিলীপ ঘোষ
খড়গপুর, ১৯ মার্চ (হি.স.): ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রার্থী তালিকা নিয়ে একাধিক জেলায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমতাবস্থায় বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়ে দিলেন
এবার তৃণমূলের কাউকে সুযোগ দেবে না বিজেপি : দিলীপ ঘোষ


খড়গপুর, ১৯ মার্চ (হি.স.): ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রার্থী তালিকা নিয়ে একাধিক জেলায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমতাবস্থায় বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, তৃণমূলের অনেকেই বিজেপিতে আসতে চাইছে, তবে এবার কাউকে সুযোগ দেবে না বিজেপি।

বৃহস্পতিবার সকালে খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুর সদর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, তৃণমূল, তাঁদের বিধায়ক এবং মন্ত্রীরা এত বেশি কাট মানি খেয়েছে যে তাঁরা এতে অভ্যস্ত হয়ে গেছে। ৭৪ জন বিধায়কের টিকিট কাটা হয়েছে; সবাই বিরক্ত এবং অর্ধেকেই টিকিটের জন্য বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। গতবার আমরা ভুল করেছিলাম, আমরা নিশ্চয়ই হেরে যাওয়া লোকদের টিকিটটা দিয়েছিলাম, তাই তার ফল আমাদের ভোগ করতে হয়েছিল। এবার বিজেপি কাউকেই ঢুকতে দিচ্ছে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande