ছত্তিশগড়ে কমলা সতর্কতা জারি, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা
রায়পুর, ১৯ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, ছত্তিশগড়ের কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়পুর–সহ বেশ ক
ছত্তিশগড়ে কমলা সতর্কতা জারি, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা


রায়পুর, ১৯ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, ছত্তিশগড়ের কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়পুর–সহ বেশ কয়েকটি জেলায় বজ্রপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যের অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। আবহবিদদের মতে, মধ্যপ্রদেশের মধ্যাঞ্চলে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে একটি ঘূর্ণিঝড় বিরাজ করছে। দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপের জেরে আর্দ্রতা রয়েছে বাতাসে। এটি বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তুলছে। রায়পুর, দুর্গ এবং বিলাসপুর বিভাগের কয়েকটি জেলা সহ রাজ্যের মোট ১৯টি জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বিলাসপুর, রায়পুর এবং দুর্গ বিভাগের জেলাগুলির জন্য শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande