ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণ, একজনের মৃত্যুর আশঙ্কা
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ মার্চ (হি.স.): ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া। আইএসএফের অভিযোগ, বোমা তৈরির সময় তা ফেটে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত বেশ কয়েকজন। নওশাদের দল আইএসএফের দাবি, মৃত ও আহত সকলে
ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণ, একজনের মৃত্যুর আশঙ্কা


দক্ষিণ ২৪ পরগনা, ১৯ মার্চ (হি.স.): ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া। আইএসএফের অভিযোগ, বোমা তৈরির সময় তা ফেটে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত বেশ কয়েকজন। নওশাদের দল আইএসএফের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মী। তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। মেলেনি মৃত ও আহতদের পরিচয়ও।

উল্লেখ্য, বারবার স্রেফ অশান্তির কারণে চর্চায় এসেছে ভাঙড়। রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। প্রাণহানির ঘটনাও নতুন নয়। ভোটের দামামা বাজতেই স্বাভাবিকভাবেই নজরে ওই এলাকা। বুধবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। জানা যাচ্ছে, রাতে আচমকা ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়ার এক পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। রাতেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ঠিক কী ঘটেছে, কার মৃত্যু হয়েছে, কতজন আহত তা স্পষ্ট করেনি পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande