
হাওড়া, ১৯ মার্চ (হি. স.): হাওড়ার দাসনগর এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিক সন্দীপ মণ্ডল পরিবার-সহ বাইরে থাকার সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালিয়েছে বলে অভিযোগ।জানা যায়, গত শনিবার সন্দীপবাবু পরিবার নিয়ে পুরীতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে সন্দীপবাবুর ভাগনে মামারবাড়িতে অ্যাকোয়ারিয়ামে থাকা মাছকে খাবার দিতে এসে দেখেন মূল ফটকের দরজা খোলা। সন্দেহ হওয়ায় তিনি ঘরের ভিতরে ঢুকে দেখেন, সব ঘরের তালা ভাঙা এবং ঘরগুলো সম্পূর্ণ লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে।এরপর তিনি আশপাশের প্রতিবেশীদের খবর দেন। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। দাসনগর থানায় খবর দেওয়া হয়।ফোনে যোগাযোগ করা হলে সন্দীপ মণ্ডল জানান, বাড়িতে আনুমানিক ২০-২৫ হাজার টাকা নগদ এবং ২ থেকে ৩ ভরি সোনার গয়না ছিল, যা চুরি গিয়েছে বলে তিনি প্রাথমিকভাবে অনুমান করছেন। খবর পেয়ে তিনি পরিবার-সহ দ্রুত বাড়ি ফিরছেন।ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়