ভবানীপুরে প্রচার শুরু শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৯ মার্চ (হি.স.): ভবানীপুর থেকে প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, বৃহস্পতিবার তাঁর প্রচার শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে এই কেন্দ্র। বিরোধী দলনেতার প্রচার শুরুর আগেই বিজেপি কর্মী ও সমর্থকেরা জমায়েত শুরু করেন এখানে। পাল্টা
ভবানীপুরে প্রচার শুরু শুভেন্দু অধিকারীর


কলকাতা, ১৯ মার্চ (হি.স.): ভবানীপুর থেকে প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, বৃহস্পতিবার তাঁর প্রচার শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে এই কেন্দ্র। বিরোধী দলনেতার প্রচার শুরুর আগেই বিজেপি কর্মী ও সমর্থকেরা জমায়েত শুরু করেন এখানে। পাল্টা জমায়েত করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। দুই পক্ষের স্লোগান শুরু হয়ে যায়। মুখোমুখি দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। কিছু ক্ষণ পরে বর্ষীয়ান নেতা তাপস রায়কে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বিবদমান দুই গোষ্ঠীকে নিরস্ত্র করে। শুভেন্দু বলেন, ভবানীপুরের মানুষ মুক্তি চাইছেন। আমাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে পাঠিয়েছেন। ভোটে জিতবেন বলেও জোর দিয়ে জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande