হাড়োয়ায় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু রাজনৈতিক অস্থিরতা
উত্তর ২৪ পরগনা, ১৯ মার্চ (হি.স.): সবেমাত্র বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এরইমধ্যে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার হাড়োয়া থানা এলাকায় শুরু হয়েছে চরম রাজনৈতিক অস্থিরতা। বৃহস্পতিবার সকালে হাড়োয়ার ঝুঝুরগাছা গ্রামে রাস্তার ধার থেকে
হাড়োয়ায় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু রাজনৈতিক অস্থিরতা


উত্তর ২৪ পরগনা, ১৯ মার্চ (হি.স.): সবেমাত্র বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এরইমধ্যে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার হাড়োয়া থানা এলাকায় শুরু হয়েছে চরম রাজনৈতিক অস্থিরতা। বৃহস্পতিবার সকালে হাড়োয়ার ঝুঝুরগাছা গ্রামে রাস্তার ধার থেকে উদ্ধার হল মশিউর কাজি (৩৮) নামে এক তৃণমূল কর্মীর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে, যা নৃশংস হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি পরিবারের সদস্যদের।

স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের প্রার্থী হিসেবে উষারাণী মণ্ডলের নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় তাঁর অনুগামী এবং স্থানীয় দাপুটে নেতা খালেক মোল্লার অনুগামীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সেই রেশ কাটতে না কাটতেই এই তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যদিও এই নৃশংস খুনের ঘটনায় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande