
পূর্ব মেদিনীপুর, ২০ মার্চ (হি. স.):- বিধানসভা নির্বাচন ঘিরে জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। প্রার্থীতালিকা ঘোষণার পরই মাঠে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর শুক্রবার ভোর থেকেই প্রচারে নামলেন ইব্রাহিম আলি।সকালে কোলাঘাট রেল স্টেশন এবং স্থানীয় ফুল বাজারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দেখা যায় তাঁকে। ব্যবসায়ী, শ্রমিক ও নিত্যযাত্রীদের কাছে তিনি নিজের ও দলের বার্তা তুলে ধরেন। স্থানীয় সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন বাম প্রার্থী।ইব্রাহিম আলি অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে “সেটিং” চলছে, যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। এই ইস্যুকেই সামনে রেখে তিনি প্রচারে জোর দিচ্ছেন বলে জানান। সিপিআইএম প্রার্থীর দাবি, মানুষের প্রকৃত উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যে তিনি লড়াই করছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়